কেরানীগঞ্জে ২০টি হাতবোমাসহ দুই যুবলীগকর্মী গ্রেফতার
ঢাকার কেরানীগঞ্জে ২০টি হাতবোমাসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মো. আকাশ (২১) ও মো. নাজিম (১৯)। তবে গ্রেফতারকৃত দুই যুবক কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কোন পদে আছেন কিনা তা তাৎক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেনি।


