নীলফামারীতে মানহীন জিংক-বোরন সার বিক্রির অভিযোগ, কমছে ফলন ও মাটির উর্বরতা
ফসলের ভালো ফলনের আশায় জমিতে রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক ও বিভিন্ন ধরনের গ্রোথ রেগুলেটর ব্যবহার করছেন কৃষকরা। কিন্তু বাজারে ভেজাল ও নিম্নমানের কৃষি উপকরণের দৌরাত্ম্যে কাঙ্ক্ষিত ফলন না পেয়ে বাড়তি উৎপাদন ব্যয়ের বোঝা বইতে হচ্ছে তাঁদের।


