কুষ্টিয়া জেলা কারাগারের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ
কুষ্টিয়া জেলা কারাগারের মূল ফটকের সামনে ভোররাতে ককটেল বোমা মেরে আতঙ্ক সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর আনুমানিক ৪ টা ৫৮ মিনিটের সময় একটি দ্রুতগামী মোটরসাইকেলে তিনজন যাওয়ার সময় বোমাটি মূল ফটক (আরপি)গেটের সামনে ছুড়ে মেরে বিস্ফোরিত করে পালিয়ে যায়।


