রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আলোচনা
রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানো এবং বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে রুশ বিনিয়োগ আকৃষ্ট করতে দেশটির সহযোগিতা চেয়েছেন তিনি।

