ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইল ভাইরাসে ৬১৭ আক্রান্ত, মৃত্যু ৪৫ জন
মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এ বছর ৬১৭ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৫ জন। এক দশকেরও বেশি সময়ের মধ্যে অঙ্গরাজ্যটিতে ভাইরাসটির সংক্রমণ এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।


