ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দেশে দিনভর বৃষ্টি, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ
হেমন্তের মাঝামাঝি সময়ে এসে বৃষ্টিতে ভিজছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও অতি ভারী বৃষ্টিও হচ্ছে। ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আরো দুই দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


