অসময়ের বৃষ্টিতে পাকা আমনের ব্যাপক ক্ষতি, গফরগাঁওয়ে কৃষকের মাথায় হাত
ময়মনসিংহের গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও উপজেলার ১৫টি ইউনিয়নে চলতি মৌসুমে আমন ধান কাটার ভরা সময়ে অসময়ের বৃষ্টিতে বিপাকে পড়েছেন কৃষকরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনভর বৃষ্টির কারণে মাঠে পেকে থাকা আমন ধানের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

