মাগুরার মহম্মদপুরে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার, শিশুর মা নন্দিতা পুলিশ হেফাজতে
মাগুরার মহম্মদপুরে নিখোঁজের দুই দিন পর আট মাস বয়সী শিশু রাসমিকা চক্রবর্তীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বালিদিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর উত্তরপাড়া এলাকার একটি পারিবারিক পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


