তিন দিকে নদী-সাগর, পাথরঘাটায় পানির হাহাকার শুষ্ক মৌসুমে সংকট তীব্র, ৪৬ গ্রামে নিরাপদ পানির অভাব
দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে বিষখালী আর পশ্চিমে বলেশ্বর নদী। তিন দিকে নদী-সাগরবেষ্টিত বরগুনার পাথরঘাটায় অথচ নিরাপদ পানির তীব্র সংকট। লবণাক্ততা, ভূগর্ভস্থ পানির উপযুক্ত স্তরের অভাব, অকেজো পানির উৎস এবং পানি সরবরাহব্যবস্থার দুর্বলতায় উপজেলার বহু গ্রামের মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।



