কালিয়াকৈরে বাস ও কাভার্ড ভ্যানে আগুন, এলাকা জুড়ে আতঙ্ক
গাজীপুরের কালিয়াকৈরে একই দিনে পৃথক তিনটি অগ্নিসংযোগের ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও আশপাশের এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এক দিনের ব্যবধানে একই ব্যক্তির মালিকানাধীন দুটি দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাস এবং একটি কাভার্ড ভ্যানে আগুন লাগার এ ঘটনা ঘটে।


