মাত্র ৫০০ টাকার জন্য প্রাণ গেল মুদি দোকান্দার জাকিরুলের, আটক ১
দোকানের বকেয়া মাত্র ৫০০ টাকা। সেই টাকা চাইতে গিয়ে মারধরের শিকার হয়ে প্রাণ হারালেন গ্রামের মুদি দোকান্দার জাকিরুল ইসলাম (৪৫)। রোববার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পুটকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।


