কালিয়াকৈরে উৎপাদনে শিল্পাঞ্চল, এপেক্সে ২ দিনের ছুটি ও ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
মজুরি বৃদ্ধি ও নিরাপত্তার দাবিতে টানা অসন্তোষের পর সোমবার (৯ নভেম্বর ) স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরেছে গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চল। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কোনো অবরোধ নেই, সকাল থেকেই নিজ নিজ কারখানায় স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন হাজার হাজার শ্রমিক।



