রায়গঞ্জে আতশবাজির আগুনে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতি ১০ লাখ টাকা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের হাওলাদারপাড়ায় আতশবাজির আগুনে একটি বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রাথমিকভাবে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা।


