খাল দখলে বন্ধ নৌ-চলাচল, দুর্ভোগে শত শত একর জমির কৃষক
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ১ নম্বর বলদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শত বছরের পুরোনো কাইলান্তরি খাল দখল ও ভরাটের কারণে সংকুচিত হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে পাইলিং ও মাটি ভরাটের ফলে খালটিতে নৌ-চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।


