সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ
সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরে এসেছে। সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে শিল্পাঞ্চলের অধিকাংশ তৈরি পোশাক কারখানায় কোনো ধরনের বাধা ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা।


