পাকুন্দিয়ায় ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ৪ জন কারাগারে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে আটক ৪ জনকে সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে পুলিশ তাদের আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।


