ফরিদপুরে কাশবনে তরুণীকে গণধর্ষণের দায়ে ৮ জনের আমৃত্যু কারাদণ্ড
ফরিদপুরের সদর উপজেলায় কাশবনে এক তরুণীকে আটকে রেখে গণধর্ষণ ও মুঠোফোনে ভিডিও ধারণের চাঞ্চল্যকর মামলায় ৮ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৯ নভেম্বর) ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

