বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য অপসারণে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ
বুড়িগঙ্গা নদীর লালবাগ ও কামরাঙ্গীরচর থানার ইসলামবাগ এলাকায় নদীর তীর থেকে সব প্লাস্টিক বর্জ্য সম্পূর্ণ অপসারণ এবং ভবিষ্যতে যাতে কেউ সেখানে বর্জ্য ফেলতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।



