তিন দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন চীনা মন্ত্রী লিউ হাইশিং
তিন দিনের দ্বিপক্ষীয় সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং। গতকাল বৃহস্পতিবার তিনি ঢাকা ছাড়েন। বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।


