বোর্ডিং পাস দেখালেই মিলবে বিভিন্ন প্রতিষ্ঠানে ছাড়, নভোএয়ারের নতুন উদ্যোগ
যাত্রীসেবায় নতুন সুবিধা যুক্ত করতে দেশে প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ প্রোগ্রাম চালু করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এ কর্মসূচির আওতায় নভোএয়ারে ভ্রমণকারী যাত্রীরা ব্যবহৃত বোর্ডিং পাস দেখিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাড় ও বিশেষ সুবিধা পাবেন।

