গাজীপুরে শ্রমিক আন্দোলনের পর স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, কারখানায় উৎপাদন শুরু
গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের আন্দোলন ও কয়েক দিনের সংঘর্ষ-ভাঙচুরের পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ জেলার গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।



