সাভার ও আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে উস্কানির অভিযোগে ৮ মামলা, গ্রেফতার ৩০
ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে এখন পর্যন্ত আটটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত মোট ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


