টেকনাফ পাহাড়ে মানবপাচার চক্রের সঙ্গে গোলাগুলি ; নিহত ১ সেনা সদস্য
কক্সবাজারের টেকনাফে পাহাড়ে মানবপাচারবিরোধী বিশেষ যৌথ অভিযান চলাকালে পাহাড়ে অবস্থানরত একটি সশস্ত্র মানবপাচার চক্রের সঙ্গে গোলাগুলিতে এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ সময় মানবপাচারের শিকার ৫৪ জনকে উদ্ধার করা হয়েছে।



