নবাবগঞ্জে সড়কের পাশে লাল শাপলার মেলা, মুগ্ধ পথচারীরা
দিনাজপুরের বিরামপুর-নবাবগঞ্জ সড়কের পাশে ছোট মহেশপুর গ্রামের একটি নয়নজলিতে (ছোট জলাশয়) সারি সারি ফুটেছে লাল শাপলা। সবুজ পাতার ফাঁকে উঁকি দেওয়া লাল শাপলার এই অপরূপ সমাহার সৃষ্টি করেছে এক দৃষ্টিনন্দন প্রাকৃতিক দৃশ্য।


