লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু
লক্ষ্মীপুরে গাছ থেকে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মুরাদ হোসেন (৩৩) নামে এক বাকপ্রতিবন্ধী যুবকের করুণ মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৮ অক্টোবর) সকালে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।




