পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
খুলনার পাইকগাছায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়।

