৮ গুলির ক্ষত নিয়ে হাতিটির বেঁচে থাকার লড়াই
শরীরে আটটি গুলির ক্ষত, পায়ের হাড় ও জয়েন্টে গভীর আঘাত, শরীরের ভেতরে আটকে থাকা গুলি নিয়ে বেঁচে থাকা সেই অসুস্থ বন্যহাতিটি আবারও লোকালয়ে ফিরে এসেছে। এ সময় হাতিটি কয়েকটি সুপারি গাছ ভেঙে ফেলে এবং কয়েকটি বসতঘরের ক্ষতি করায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।



