হাতিয়ায় মিয়ানমারের ৭২ হাজার কেজি সুপারিসহ আটক ২৫
শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে নোয়াখালীতে আনা প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ৭২ হাজার কেজি সুপারি জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় সুপারি পরিবহনে ব্যবহৃত তিনটি ট্রলারসহ ২৫ পাচারকারীকে আটক করা হয়েছে।



