বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নে নতুন সভাপতি রাজু সম্পাদক মুকেশ
প্রাপ্ত বেসরকারি ফলাফলে সভাপতি পদে সিলেটের সদর উপজেলার লাক্কাতুরা চা বাগানের শ্রমিক রাজু গোয়ালা (কাপ-পিরিচ) ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার লাখাইছড়া চা বাগানের শ্রমিক পংকজ কন্দ (আনারস প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।

