সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের ভগ্নিপতি ডা. সেলিম আটক
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতারকে আজ রবিবার রাত ৮ টার দিকে আটক করেছে খুলশী থানা পুলিশ। আটক হওয়া ডা. সেলিম সাবেক সিটি মেয়র প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর মেয়ের জামাই ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি।


