১২ ঘণ্টা পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল শুরু
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে আগুন জ্বালিয়ে অবরোধের ১২ ঘণ্টা পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) ভোররাত ৪টা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবরোধে বন্ধ হয়ে যায় মহাসড়কের টেকেরহাট অংশ।


