ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, ২টি মোটরসাইকেলে আগুন
ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ, গুলির শব্দ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ২টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয় এবং আরও ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।



