সহিংসতার পর কী ঘটছে গোপালগঞ্জে?
সহিংসতায় ক্ষতিগ্রস্ত সরকারি স্থাপনা পুনর্গঠন, ট্রেন চলাচল, উন্নয়ন কর্মকাণ্ড ও সরকারি বরাদ্দ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে গোপালগঞ্জের কয়েকটি উপজেলার মানুষ প্রশাসনিক ও নাগরিক সেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
