মনপুরায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
ভোলার মনপুরায় ভাড়ায়চালিত মোটরসাইকেল থেকে পড়ে ফরজ বানু (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বদিউজ্জামান মহিলা দাখিল মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

