আড়াইহাজারে আ.লীগ সমর্থিত সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত আড়াইহাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জাকির হোসেনকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আড়াইহাজার পৌরসভার শিবপুর এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।



