মিরসরাইয়ে ৩০০ লিটার চোলাই মদসহ যুবক গ্রেপ্তার
চট্টগ্রামের মিরসরাইয়ে ৩০০ লিটার দেশীয় চোলাই মদসহ মো. রাজীব হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নয়াটিলা মাজারের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

