নিকুঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
যে শিশুটি ঠিকমতো কথাও বলতে পারে না, যে বুঝতেই শেখে না পৃথিবীর নিষ্ঠুরতা—তার ওপরই নেমে এল পাশবিক নির্যাতন। রাজধানীর খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকায় ১২ বছর বয়সী এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।



