চট্টগ্রামে পুলিশের গাড়ি চুরি
চট্টগ্রামে পুলিশের একটি পিকআপভ্যান চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকেল পৌনে ৩টার দিকে নগরের হালিশহর ছোটপুল এলাকায় জেলা পুলিশলাইনসের সামনে এ ঘটনা ঘটে। নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, হালিশহর থানার পুলিশ সদস্যরা একটি পুরনো পিকআপভ্যান নিয়ে টহলে বের হয়েছিলেন।



