পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব
দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প-শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। গতকাল সোমবার নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে এ সংক্রান্ত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক পক্ষ মোট চারটি গ্রেডে সর্বশেষ স্তরের এ প্রস্তাব দিয়েছেন।



