বাউলসংগীত মানুষকে মানুষ হিসেবে বাঁচতে শেখায়
ভাটিবাংলার লোকসংগীতের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি রাধারমণ কমপ্লেক্স নির্মাণের দাবিতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘ভাটিবাংলার লোকসংগীত উৎসব’। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের আয়োজন এ উৎসব অনুষ্ঠিত হয়।



