সৃজন পাঠচক্রে ‘সংখ্যায় বিভক্ত জীবন’ ও বিপ্লবের তাৎপর্য নিয়ে আলোচনা
বাংলা একাডেমিতে দেশের স্বনামধন্য কবি, লেখক ও সাহিত্যিকদের উপস্থিতিতে সম্প্রতি এক জমজমাট ‘সৃজন পাঠচক্র’ অনুষ্ঠিত হয়েছে। দুটি ভিন্ন পর্বে সাজানো এই আয়োজনের প্রথম পর্বে উর্দু সাহিত্যিক মোহাম্মদ জামিল আক্তার রচিত এবং কবি হাইকেল হাশমী অনূদিত ‘সংখ্যায় বিভক্ত জীবন’ গল্পগ্রন্থের পাঠ-পর্যালোচনা করা হয়।
