জয়পুরহাটে ১৯ মামলার আসামি গ্রেপ্তার
জয়পুরহাটের ক্ষেতলালে আশরাফ আলী আকন্দ ওরফে ‘আশরাফ ডাকাত’ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৯টি মামলা রয়েছে। গ্রেপ্তার আশরাফ আলী আকন্দ উপজেলার বড়তারা গ্রামের আফতাব আলী আকন্দের ছেলে।

