হরিরামপুরে জমি নিয়ে বিরোধে নারীর মৃত্যু, আটক ১
মানিকগঞ্জের হরিরামপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে মারধরের ঘটনায় ময়না বেগম (৫৫) নামে এক নারী মারা গেছেন। এ ঘটনায় চঞ্চল (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কোকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
