ঢাকায় ভাটিবাংলার লোকসংগীত উৎসব
ভাটি বাংলার লোকসংগীতের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি রাধারমণ কমপ্লেক্স নির্মাণের দাবিতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘ভাটি বাংলার লোকসংগীত উৎসব’। সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়।



