ফেনীতে বিএনপির র্যালিতে ককটেল বিস্ফোরণ
ফেনীর দাগনভূঞায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র্যালিকে কেন্দ্র করে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিএনপির দুই পক্ষের অভ্যন্তরীণ বিরোধের জেরে কর্মসূচির আগে ও পরে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

