ঝিনাইদহে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের তিন মিছিল, স্লোগানে আলোচনায় আতিফ, আয়ুব ও সাগর
ঝিনাইদহের কালীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পৃথক তিনটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৪৮ ঘণ্টার লকডাউন ও হরতাল কর্মসূচির সমর্থনে রাত থেকে সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এসব মিছিল অনুষ্ঠিত হয়।

