যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ কর্মী আটক
যশোর জেলার বিভিন্ন স্থানে গত শনিবার রাতে ও রবিবার সকালে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ কর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার (২৯ নভেম্বর) দুপুরের পর বিভিন্ন নাশকতার মামলায় পুলিশ তাঁদের আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।



