ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ; কবজি বিচ্ছিন্ন একজনের, আহত ২০
ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষে এক ব্যক্তির বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় ককটেল বিস্ফোরণ, গুলির শব্দ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


