চট্টগ্রাম নগরীতে পুলিশের পিকআপ ভ্যান চুরি, ৩ ঘন্টা পর উদ্ধার
চট্টগ্রাম আগ্রাবাদ এক্সেস রোড়স্থ জেলা পুলিশ লাইন্সের সামনে থেকে পুলিশের পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে ৷ তবে পুলিশের জোর তৎপরতায় সেটিকে ৩ ঘন্টা পর উদ্ধার করতে সক্ষম হয়েছে৷ আজ বুধবার দুপুর পৌনে ৩টার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটেছে।



