কাজিরহাটে শাবল দিয়ে পিটিয়ে মাকে হত্যা, নেশাগ্রস্ত ছেলে আটক
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাটে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করে নিরু বেগম (৫৫) নামের এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ভাসনচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।



